বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল মৈপীঠে - The News Lion

বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল মৈপীঠে




দি নিউজ লায়ন ;  আবার বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল মৈপীঠে। পরপর দুইদিন ধরে এই ঘটনায় গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বনদপ্তরের কর্তারা। 


বৃহস্পতিবার বিকাল থেকেই বনসংলগ্ন এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার ব্যবস্থা হয়েছে। গ্রামের বাসিন্দারাও রাত পাহারার ব্যবস্থা করছে। জঙ্গলের কাছে ফাটানো হচ্ছে বাজি। যদিও দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের এক আধিকারিক বলেন,প্রাথমিকভাবে অনুমান বাঘ জঙ্গলে ঢুকে গিয়েছে। তবুও দুটি বোটে জলপথে নজরদারি চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.